| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১৮:২৭:৫৪:অপরাহ্ন  |  ১৩৭৯৯২৪ বার পঠিত
৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
ছবির ক্যাপশন: ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

রিপোর্টার্স২৪ ডেস্ক  :সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় নয় জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন সিনিয়র সচিব ও সাত জন সচিব।

সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন-সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।

তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হন।

পৃথক আদেশে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদেরকে চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪