| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এখন মোট ২৫ এয়ারক্রাফট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৪:২৭:০১:পূর্বাহ্ন  |  ১৩৭২২০২ বার পঠিত
ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এখন মোট ২৫ এয়ারক্রাফট
ছবির ক্যাপশন: ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এখন মোট ২৫ এয়ারক্রাফট

রিপোর্টার্স২৪ ডেস্ক : ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদায়তন এয়ারবাস ৩৩০-৩০০। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে স্পেনের ট্যুরেল থেকে উড়াল দেওয়া এয়ারবাসটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

৪৩৬ আসনবিশিষ্ট নতুন এই এয়ারবাসটি ইউএস-বাংলার ভবিষ্যৎ আন্তর্জাতিক রুট সম্প্রসারণ পরিকল্পনার অংশ। আনুষ্ঠানিকভাবে বিমানটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা রুটে পরিচালিত হবে।

বর্তমানে ইউএস-বাংলার বহরে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। এয়ারক্রাফটের সংখ্যার বিচারে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স। 

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪