রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। আর এ তালিকায় নবম অবস্থানে রয়েছে বাংলাদেশে রাজধানী ঢাকা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর হচ্ছে ৫৩৫।
দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, বায়ুর মানের স্কোর ২৬৬, তৃতীয় স্থানে রয়েছে মোম্বাই, স্কোর ১৭২। ১৭০ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে কলকাতা ও উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ শহর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম