| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৯:৪৯:২০:পূর্বাহ্ন  |  ১৩৬৬২৯৩ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪:  রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  গ্রেপ্তার করা হয়েছে ,কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি এখলাস মিয়া (২৮) খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান (৩৬) ,আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং এর অংশগ্রহনকারী সাইফুল ইসলাম (৪০) মাদারীপুর জেলার সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোঃ রিয়াজ উদ্দিন (৪৯) ও  বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আক্তার হোসেনকে ।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় রাজধানীর উত্তরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে এখলাস মিয়াকে গ্রেপ্তার  করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অপরদিকে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৭:৩৫ ঘটিকায় রাজধানীর আদাবর এলাকা হতে মোঃ জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তাগোলা এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি- ওয়ারী বিভাগের একটি টিম। অপরদিকে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর গুলিস্তানের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে জুয়েল আহাম্মেদ রনি, মো: রিয়াজ উদ্দিন ও মোঃ আক্তার হোসেনকে গ্রেপ্তার করে।

আজ বেলা সোয়া দুইটার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, ঢাকায় কিছু জায়গায় মিছিলের কথা তারা শুনেছেন। এ ধরনের তৎপরতা বন্ধে পুলিশ সক্রিয় রয়েছে। 

এর আগে, গত ১০ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। গত বছরের অক্টোবরে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে।

বিভিন্ন সময় ডিএমপির জানানো তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মঙ্গলবার ৬ জনসহ ঢাকায় মোট ৮১ জনকে গ্রেপ্তার করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪