| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১১:২৪:০২:পূর্বাহ্ন  |  ১৩৯৫০৬৫ বার পঠিত
রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ডিসি (মিডিয়া)  মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


এর আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ওই ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 




রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪