| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৮১৪

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১১:৫০:৩৬:পূর্বাহ্ন  |  ১৩৯৩৭৭৫ বার পঠিত
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৮১৪

রিপোর্টার্স২৪ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫৩। একইসাথে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১৪ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৬১ হাজার ৬০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরে প্রতিবেদনে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ৪১ ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪