| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফার্মগেটে যান চলাচল আবারও স্বাভাবিক

সিটি করপোরেশনে স্মারকলিপি দিয়ে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১১:০০:৫৮:পূর্বাহ্ন  |  ১৩৬৪১৪৫ বার পঠিত
সিটি করপোরেশনে  স্মারকলিপি দিয়ে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রায় এক ঘণ্টা পর রাজধানীর ফার্মগেটে সড়ক ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সড়কে পাঁচ দফা দাবিতে ফার্মগেট অবরোধ করেন সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে আন্দোলনরত শিক্ষার্থীরা সিটি করপোরেশন বরাবর স্মারকলিপি দিয়ে এ দিনের অবরোধ   তুলে নেন ।

অন্যদিকে শিক্ষার্থীদের অবরোধের পরেই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে নেমেছে পুলিশ। একইসঙ্গে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান।

শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি হলো–১. সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সন্নিকটে অবিলম্বে তিনটি স্পিড ব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। ২. ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।৩. পার্কিং আইন কার্যকর: ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে কার্যকর করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। ৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং ৫. বর্জ্য ব্যবস্থাপনা: নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণ নিশ্চিত করে রাস্তাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে হবে।

এর আগে, মঙ্গলবারও একই দাবিতে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪