| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৩:৩৫:৩৫:অপরাহ্ন  |  ১৩৯৪৯১৯ বার পঠিত
আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম, মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া, রাষ্ট্রদূত আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বলেন, বাংলাদেশে কর্মরত মার্কিন দূতাবাসসহ অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন। 

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের জন্য পুলিশ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সর্বাঙ্গীন প্রস্তুতি গ্রহণ করছে। এসময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এমএ /এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪