| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান থাকবে : আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৩:৫১:২৮:অপরাহ্ন  |  ১৩৮৮৪৯৭ বার পঠিত
একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান থাকবে : আসিফ নজরুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যে আসনে একজন প্রার্থী থাকবে, সেখানে না ভোটের বিধান রাখা হয়েছে। ভোটাররা চাইলে একক প্রার্থীর বিপরীতে ‘নো’ ভোট দিতে পারবেন। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  উপদেষ্টা পরিষদের সভায় আরপিও আইন চূড়ান্ত অনুমোদন  শেষে   বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের ২০১৪ সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চই মনে আছে। ১৫৪টা আসনে একজন প্রার্থী ছিল। সাজানো নির্বাচন ছিল। এ ধরনের নির্বাচন যেন না হয়, একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে, তারা না ভোট দিতে পারবে। প্রার্থী পছন্দ না হলে নো ভোট দেবে। তখন সেখানে আবার নির্বাচন হবে। 

তিনি আরও বলেন, জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের।

পোস্টাল ব্যালেটে প্রসঙ্গে আসিফ নজরুল বলেছেন, যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার বা অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, লাখ লাখ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, উনাদের ভোট দিতে ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে, পোস্টাল ব্যালেটে উনারা ভোট দেবেন। আমাদের যারা প্রবাসী আছেন, উনারা পোস্টাল ব্যালেটে ভোট দেবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন, পোস্টাল ব্যালটে ভোট দেবেন।  ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪