| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে কয়েকটি দেশের সহযোগিতা চাওয়া হয়েছে: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৪:৩৫:২৩:অপরাহ্ন  |  ১৩৫৮১৫৭ বার পঠিত
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে কয়েকটি দেশের সহযোগিতা চাওয়া হয়েছে: প্রেস সচিব
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক:  প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ‘বিমানবন্দরে আগুন কীভাবে লাগলো সেটা বের করার জন্য একটা ফরেনসিক তদন্ত করা যায়।আর সেই কারণ নির্ণয়ের জন্য আমরা ইতোমধ্যে স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।  

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ।

 প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা আগুনের ভয়াবহতা থেকে সুরক্ষা পাওয়ার জন্য এক সপ্তাহ সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন। একটা সপ্তাহ যেন অগ্নি সুরক্ষার জন্য ঘোষণা দেওয়া হয়। 

তিনি আরও বলেন ,ওই সপ্তাহে পুরো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান তাদের অগ্নি নির্বাপণ প্রস্তুতি পরীক্ষা নিরীক্ষা করবে এবং দেখবে যে আগুন নিয়ে কোনও শংকা আছে কি-না, অগ্নিকাণ্ড রোধে সুরক্ষা নিশ্চিতে কোনও ঘাটতি আছে কি-না সেটা তারা দেখবে। উনি এই বিষয়ে ইতোমধ্যে উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যাতে সরকারি প্রতিষ্ঠানগুলো ফায়ার সেফটি নিয়ে নিজেদের প্রস্তুতি পরীক্ষা করেন।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪