| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির ছয় কর্মকর্তাকে রদবদল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৬:৩০:১২:অপরাহ্ন  |  ১৩৬০৫৪৫ বার পঠিত
ডিএমপির ছয় কর্মকর্তাকে রদবদল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বদলিকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরকে ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের  উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে  উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার  মোঃ মনিরুল ইসলামকে  উপ-পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে আরেক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ শামীম হোসেনকে ডেমরা জোনে পদায়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে  ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ নাসিম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী স্বাক্ষরিত দুই আদেশে এ বদলি করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪