| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৬:৫০:২৭:পূর্বাহ্ন  |  ১৩৮৫০২৭ বার পঠিত
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির প্রবণতা বাড়তে পারে
ছবির ক্যাপশন: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

রিপোর্টার্স২৪ ডেস্ক : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

শুক্রবার (২৪ অক্টোবর) পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী এই কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস

শনিবার (২৫ অক্টোবর): চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। অন্যান্য এলাকায় শুষ্ক আবহাওয়া। দিনের তাপমাত্রা অপরিবর্তিত, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৬ অক্টোবর): সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া।

সোমবার (২৭ অক্টোবর): চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। অন্যান্য এলাকায় প্রধানত শুষ্ক আবহাওয়া।

মঙ্গলবার (২৮ অক্টোবর): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। অন্যান্য এলাকায় আংশিক মেঘলা থেকে শুষ্ক আবহাওয়া। দিনের তাপমাত্রা অপরিবর্তিত, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪