| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সুযোগ নেই : প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৭:৪১:৫৬:পূর্বাহ্ন  |  ১৩৮৮৬৬৬ বার পঠিত
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সুযোগ নেই : প্রেস সচিব
ছবির ক্যাপশন: জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সুযোগ নেই : প্রেস সচিব

রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা-ঢাকা রোডে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানোর সময় তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, জুলাই শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যাতে জাতি তাদের ভুলে না যায়। মাগুরার কিছু শহীদ আজও মানুষের নজর এড়িয়ে রয়েছে।

জুলাই সনদে কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ নয়। অধিকাংশ দলই স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে, তবে অন্য সব বিষয়ে একমত।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ, যেখানে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। শফিকুল আলম সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ অতীতে টাকার বিনিময়ে নির্বাচন করেছে এবং ভোট কারচুপি করেছে, তবে এবার এমন কোনো ঘটনা ঘটবে না।

তিনি জানান, না ভোট ব্যবস্থা আরপিওতে (RPO) উল্লেখ আছে, ফলে কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪