রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৫ জন এবং অন্যান্য ঘটনায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
এআইজি শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২৬ জন, অন্যান্য অপরাধে জড়িত ৫৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় দুইটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দু’টি এলজি, একটি ম্যাগজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা