| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যমুনায় যেতে চাওয়া প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের শাহবাগে অটকে দিল পুলিশে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১১:১২:২৮:পূর্বাহ্ন  |  ১৩৯৪৪৯৫ বার পঠিত
যমুনায় যেতে  চাওয়া প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের শাহবাগে  অটকে দিল পুলিশে
ছবির ক্যাপশন: যমুনায় যেতে চেয়ে শাহবাগে পুলিশের বাধার মুখে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা

রিপোর্টার্স২৪ ডেস্ক : সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি ও বিশেষ নিয়োগের দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। কিন্তু শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয় পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তারা পদযাত্রা শুরু করেন। এ সময় ব্যারিকেড সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা প্ল্যাকার্ড ও স্লোগান দিতে দিতে যমুনা অভিমুখে যেতে চাইছেন। কিন্তু পুলিশের ব্যারিকেডের কারণে সামনে এগোতে পারছেন না। এসময় অনেককে ব্যারিকেড সরাতে টানাটানি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানান, চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে টানা পাঁচ দিন ধরে। গত ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ৪০-৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা ও বাটি নিয়ে ভুখা মিছিলও করেন।

সংগঠনের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলাম কিন্তু পুলিশ আমাদের পথ আটকে দিয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেন।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে তারা

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।

৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতা দিতে হবে। 

৪. সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইলভিত্তিক শিক্ষাকার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৫. প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা (সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ হলে তাদের জন্য ৩৭ বছর নির্ধারণ)।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪