| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১১:৩৬:১৫:পূর্বাহ্ন  |  ১৩৯৫৭২৯ বার পঠিত
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

রিপোর্টার্স২৪ ডেস্ক : কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। শুক্রবার (২৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে এ নির্দেশ দিয়েছেন। আগামী রোববার (২৬ অক্টোকর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে। যদিও বিমানবন্দরটির প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।

এরও আগে ২০২১ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করেছিলেন, যার কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মূলত এটিই এখন দেশের দীর্ঘতম রানওয়ে, যা বিমানবন্দরটির আন্তর্জাতিক রূপের জন্য অপরিহার্য ছিল।

এ মাসেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক বিমানের ফ্লাইট শুরুর ঘোষণাও দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেছিলেন, একটি আন্তর্জাতিক ফ্লাইট দিয়েই যাত্রা শুরু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের। পরবর্তীতে ধাপে ধাপে যুক্ত হবে আরও ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানিয়েছিল, প্রথম পর্যায়ে কক্সবাজার–ঢাকা–কলকাতা–কক্সবাজার রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালুর পরিকল্পনা ছিল। পরবর্তী সময়ে যাত্রী চাহিদা বিবেচনায় ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানোর চিন্তা ছিল। এসব প্রস্তুতির ভেতরে আপাতত কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে যায়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪