| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১৮:৫৮:২৬:অপরাহ্ন  |  ১৩৮২৮৬০ বার পঠিত
মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক:রাজধানীর মিরপুরের কালশীতে ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টার ভবনের ৬ তলায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের চেষ্টায় মিরপুরের কালশীর বহুতল ভবনের আগুন রাত ১২টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’এর আগে, রাত ১০টা ২২মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১০টা ২৭মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ইউনিট। এরপর আরও ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪