| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায়: ধর্ম উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৯:১১:৩১:পূর্বাহ্ন  |  ১৩৬৫৫৭৭ বার পঠিত
কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায়: ধর্ম উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :‘আমি সকল ধর্মের মানুষের জন্য কাজ করেছি’ জানিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন,আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি।কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায়।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এটিই আমার শেষ দায়িত্ব। আগামীতে যে সরকারই আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেবো না। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের কাজে ফিরে যাবেন। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে আমি কোনো ধরনের দুর্নীতিতে জড়িত নই, হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি।

উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, ২০২৫ সালে সরকারি মাধ্যমে হজে যাওয়া ৪৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪