| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নেই উচ্চশিক্ষা সহজ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৯:১৩:২৪:পূর্বাহ্ন  |  ১৩৪৫৫১৬ বার পঠিত
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নেই উচ্চশিক্ষা সহজ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: প্রাথমিক শিক্ষার মান উন্নয়নেই উচ্চশিক্ষা সহজ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : শিক্ষার ভিত্তি যত মজবুত, দেশের উন্নয়ন তত দীর্ঘস্থায়ী এমনটাই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে পারলে উচ্চশিক্ষা হবে সহজ ও কার্যকর। শিক্ষা ও স্বাস্থ্য এই দুই খাতে বিনিয়োগই উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে দেবে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের আয়োজিত স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেলাব হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে আমাদের পরিবারের সদস্যসহ স্থানীয়রা জমি দান করাসহ সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন এবং ভবিষ্যতেও স্কুলের সামগ্রিক সহায়তা জন্য বিত্তবান এগিয়ে আসবেন। মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই।

মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশন সভাপতি ও সাবেক সচিব মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, জেলা পুলিশ সুপার মো. মিনহাজুল হক, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর মো. খালিদ হোসেন, নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব, হোসেন নগর পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল হক চৌধুরীসহ প্রমুখ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪