| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজ্ঞান শুধু পরীক্ষাগারের বিষয় নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তি : শিক্ষা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১০:৩২:৩১:পূর্বাহ্ন  |  ১৩৬৭৭১৪ বার পঠিত
বিজ্ঞান শুধু পরীক্ষাগারের বিষয় নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তি : শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, প্রতিভা বিকাশের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে স্কুল, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাত একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে। বিজ্ঞান শুধু পরীক্ষাগারের বিষয় নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তি, মানবকল্যাণের পথ।

আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিজ্ঞান একাডেমি- ইমেরিটাস অধ্যাপক ডা. সুলতান আহমেদ চৌধুরী ট্যালেন্ট নার্চার ফান্ড বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৪’এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার বিজ্ঞান ও উদ্ভাবননির্ভর উন্নয়ন কৌশল বাস্তবায়নে কাজ করছে। সেই লক্ষ্যে তরুণ গবেষকদের বিজ্ঞানমনস্ক চিন্তা ও উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তোলা জরুরি। আজকের এই আয়োজন শুধু পুরস্কার প্রদানের অনুষ্ঠান নয়; এটি বাংলাদেশের বিজ্ঞানচর্চা ও গবেষণার ধারাবাহিক অগ্রযাত্রার এক গৌরবোজ্জ্বল উদযাপন। আমাদের তরুণ প্রজন্মের হাতে ভবিষ্যৎ বাংলাদেশের বিজ্ঞানচর্চার আলোক শিখা জ্বলবে। 

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতা হচ্ছে জ্ঞান ও প্রযুক্তির প্রতিযোগিতা। কৃষি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি এবং জলবায়ু অভিযোজনের মতো খাতে বাংলাদেশ ইতোমধ্যে বিজ্ঞানভিত্তিক নীতি গ্রহণ করে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে।

অনুষ্ঠানে নির্বাচিত ২০০ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদ ও সম্মাননা তুলে দেন সি আর আবরার।

তরুণ বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা বলেন, এই বৃত্তি শুধুমাত্র একটি পুরস্কার নয় — এটি এক প্রজন্মে বিনিয়োগ, যারা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে। তোমরা ব্যক্তিগত সাফল্যের প্রতীক নও, বরং বাংলাদেশের বৈজ্ঞানিক ভবিষ্যতের আশার প্রতীক।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি ড. জহুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ইমেরিটাস ড. সুলতান আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারপারসন জাকিয়া রউফ চৌধুরী।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪