| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ২৫০৯ মামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১১:২৫:৩৩:পূর্বাহ্ন  |  ১৩৮৩১৬২ বার পঠিত
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ২৫০৯ মামলা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে  গত দুইদিনে ২৫০৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীতে অভিযান চালিয়ে ১৭২১ টি মামলা, ৩৩৩ টি গাড়ি ডাম্পিং ও ৯০ টি গাড়ি রেকার করে  ট্রাফিক বিভাগ।

এছাড়া শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৮৮ টি মামলা, ২০১ টি গাড়ি ডাম্পিং ও ৩১ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪