| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১৯:৫৪:০৭:অপরাহ্ন  |  ১৩৫৩২৪৫ বার পঠিত
ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
ছবির ক্যাপশন: জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে। 

তবে ককটেল নিক্ষেপের এ ঘটনায় আবু বাকের মজুমদারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি। 

এদিন রাতে ঘটনাটি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন জাতীয় ছাত্রশক্তির এই নেতা।

পোস্টে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশে যাচ্ছিলাম।’ 

রাজনৈতিক কারণে তিনি এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছেন উল্লেখ করে নিজের পোস্টে আবু বাকের আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪