| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিদিন আমার নামে হাজারো মামলা হয়: ভূমি সচিব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৭:৩৫:০১:পূর্বাহ্ন  |  ১৩৭৪২৫৯ বার পঠিত
প্রতিদিন আমার নামে হাজারো মামলা হয়: ভূমি সচিব
ছবির ক্যাপশন: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভূমি সচিব হওয়ার পর প্রতিদিন কয়েক হাজার মামলা হয় আমার নামে, এখন পর্যন্ত প্রায় ১০ লাখ মামলা হয়েছে। প্রথমে খারাপ লাগতো, এখন আর লাগে না। এমন মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘জনবান্ধব ভূমিসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারটি আয়োজন করে অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ALAMS), সহযোগিতায় ছিল বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

সিনিয়র সচিব বলেন, ভূমি সংক্রান্ত মামলার ৮০ ভাগই জরিপকেন্দ্রিক। অভিযোগের তীর সাধারণত আমাদের দিকেই আসে। স্বীকার করছি, ভূমি অফিসে মানুষ হয়রানির শিকার হয়। আমরা তাই ভেবেছি—কিভাবে ঘরে বসেই নাগরিককে সেবা দেওয়া যায়, যেন অফিসের হয়রানি বন্ধ হয়।

তিনি বলেন, প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে মানুষ সহজে ভূমি সেবা পেতে পারেন। ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করেছিলাম। পাইলটিং ওই প্রকল্পে দারুণভাবে সাড়া পেয়েছি। সারাদেশে ৮১৭টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এটা যতো বাড়বে নাগরিকের সেবা পাওয়ার সহজ হবে।

তিনি বলেন, অ্যাপস চালু করেছি, পর্চা সংগ্রহ, নকশা সংগ্রহ ভূমি উন্নয়ন কর প্রদান করা যাবে। একটা সময় বালু মহাল নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়, আমরা একটি শাখা খুলেছি, এর মাধ্যমে কাজ করা হচ্ছে। পুরোপুরি শৃঙ্খলা ফিরেছে এটা দাবি করবো না, তবে অনেকটা কমে গেছে।

মানুষ এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দিতে পারছেন। এতে করে ভূমি উন্নয়ন কর আদায় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে ৩৭৩ কোটি টাকা আদায় হয়েছে। যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে ছিল ২৮৬ কোটি টাকা। অটোমেটেড ভূমি সেবা সুফল বলে উল্লেখ করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমদাদুল হক চৌধুরী।

তিনি বলেন, ১৬১২২ কল সেন্টার থেকে ২৪ ঘণ্টা সেবা গ্রহণ করার সুযোগ রয়েছে। দৈনিক আড়াই হাজারের মতো কল পাওয়া যাচ্ছে। প্রকল্প শেষ হলেও যাতে সেবা অব্যাহত থাকে তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে ভেন্ডর (তৃতীয়পক্ষ) নির্ভরতা কমানো এবং দুর্নীতি কমিয়ে সুশাসন নিশ্চিত করা।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার পরিচালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান, উপসচিব আমজাদ হোসেন প্রমুখ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪