| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে:স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৮:২৮:৫০:পূর্বাহ্ন  |  ১৩৩০৮২৩ বার পঠিত
একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে:স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ২৪ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে।জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। 

রোববার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। কোনো ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয়। নির্বাচনের আগে সিমকার্ড কমিয়ে আনা হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪