সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা চাই এমন একটা বই মেলা, অবশ্যই সেটা বৈষম্যবিরোধী। কারো প্রতি যেন বৈষম্য না করা হয়। কেউ যেন এসে না বলতে পারেন যে, আমার প্রতি বৈষম্য করা হচ্ছে। আমি যে বইটা প্রকাশ করতে চাচ্ছি বা বিক্রি করতে চাচ্ছি, এটা এখানে করা যাচ্ছে না। এই কথাটা যেন না শোনা হয়।
রোববার
(২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রেস সচিব।
তিনি
বলেন, অন্তর্বর্তী সরকার
সর্বোচ্চ চেষ্টা করবে এবারও বইমেলা যাতে খুব সুন্দর হয়। এ ব্যাপারে কোনো
সন্দেহ নেই। আমরা এমন একটা বইমেলা চাই, যে বইমেলায় আমাদের
সব মানুষের বই থাকবে। পাঠক
গত কয়েক বছর এমন একটা বইমেলার সময় গিয়েছে, যেখানে সবই হচ্ছে শেখ পরিবারের বই। উনি টুঙ্গিপাড়ায় পুকুরের পাশে বসে আছেন, সেটা নিয়েও একটা বড় বই কেউ লিখে ফেলেছে। ওই বইগুলো ছিল কোনোভাবে প্রতারণা করে কিছু টাকা-পয়সা কামানোর জন্য।
নির্বাচনের
কারণে বইমেলা বন্ধের কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতে বইমেলা হউক। নির্বাচনের কয়েকদিন বইমেলা বন্ধ রেখে। তা আবার কয়েকদিন
বর্ধিত করা যেতে পারে। তাও যাতে ফেব্রুয়ারিতে বইমেলা বন্ধ না থাকে।
রিপোর্টার্স২৪/টিআই/ঝুম