| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আড়াই ঘণ্টা পর উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১০:০২:৪২:পূর্বাহ্ন  |  ১৩৭৪২৬৪ বার পঠিত
আড়াই ঘণ্টা পর উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও অংশের চলাচল। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র।

সূত্রটি জানায়, একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও সেকশনে ট্রেন চালাতে কাজ করা হচ্ছে। শীঘ্রই তা শেষ হবে বলেও জানা যায়।

উল্লেখ্য, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪