| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিচয় মিলেছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১০:২৩:১৯:পূর্বাহ্ন  |  ১৩৩৯৬১৩ বার পঠিত
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিচয় মিলেছে

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন এলাকায় বিয়ারিং প্যাড পড়ে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম আবুল কালাম। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী। তিনি জানান, নিহতের পাসপোর্ট থেকে তার পরিচয় নিশ্চিত করা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম মারা যান। বিয়ারিং প্যাডটির ওজন ছিল প্রায় ১৫০ কেজি।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের আরেকটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। তবে সেখানে মানুষের উপস্থিতি না থাকায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪