| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দরে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল বিদেশি অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১১:০৪:১৪:পূর্বাহ্ন  |  ১৩৬৫৯৯৮ বার পঠিত
বিমানবন্দরে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল বিদেশি অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেন থেকে বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর রেলওয়ে পুলিশের যৌথ সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৮৭ কেজি গান পাউডার এবং ২.২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের পর আজ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বনলতা এক্সপ্রেস ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক পাচারের আশঙ্কা থাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে সেনা আভিযানিক দল। পরে সেখান থেকে উক্ত অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে সেনাবাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সমন্বয়ে কোন ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানটি সফলভাবে শেষ হয়। তবে উপস্থিতি টের পেয়ে অপরাধী আগেই পালিয়ে যাওয়ার কারণে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪