| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১১:৫৪:০৩:পূর্বাহ্ন  |  ১৩৫৪৩৪৫ বার পঠিত
৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: পুলিশ সুপার পদমর্যাদার নয় এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপ-সচিব মো. মাহবুবুর রহমান।

বদলি করা  ৯ এসপি হলেন- পুলিশ সুপার (এসবি) এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে, ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে ও মিশন থেকে বাংলাদেশ পুলিশে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটনে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এদিকে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪