| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবার বিয়ারিং প্যাড কী, কেন বসানো হয়?

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১২:২৯:০২:অপরাহ্ন  |  ১৩২৭৭৬৯ বার পঠিত
রাবার বিয়ারিং প্যাড কী, কেন বসানো হয়?

রিপোর্টার্স২৪ ডেস্ক : এক বছরের ব্যবধানে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড দুইবার খসে পড়ার পর এর কাঠামো ও কাজ নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই প্যাড যদি রাবার দিয়েই তৈরি হয়, তার আঘাতে কি মৃত্যু ঘটা সম্ভব?

আসলে এই প্যাডের ওজন অনেক ভারী হয়, বসানো হয় কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে। এক একটি প্যাডের ওজন হতে পারে ৫০ থেকে ২০০ কেজি পর্যন্ত। 

ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। 

কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো, আর উপরে থাকে রাবার। 

সড়ক ও জনপথ বিভাগের এক প্রকৌশলী বলেন, কোনো সেতুর পিয়ার ও গার্ডারের মধ্যে স্থিতিস্থাপকতা সৃষ্টির জন্য এই ধরনের রাবার প্যাড ব্যবহার করা হয়। এগুলো বাংলাদেশেও তৈরি হয়, আবার বিদেশ থেকেও আনানো যায়।

উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বরও খামারবাড়ি সংলগ্ন একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, তাতে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল, তবে প্রাণহানি হয়েছে এবারই প্রথম।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪