| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ১৬:০৪:২৭:অপরাহ্ন  |  ১৩৪৬৪৯৩ বার পঠিত
সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে আগামীকাল, ২৭ অক্টোবর। চলতি সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও শেষ করা হবে।’রবিবার (২৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান। 

আখতার আহমেদ জানান,‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল সেটাও করা হয়েছে। কাল (সোমবার) সকালে ব্রিফ করে দেবো।’ ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী গত ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল; ছয় দিন পেরোলেও কেন তা প্রকাশ করা হয়নি?       সাংবাদিকরা জানতে চাইলে তিনি উপর্যুক্ত তথ্য জানান।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে শেষ হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘দল নিবন্ধনের বিষয়ে অগ্রগতি নিয়ে মাঠ পর্যায় থেকে কিছু বাড়তি তথ্য আসেছে। এটা পর্যালোচনা চলছে। এ সপ্তাহের ভেতরে করে দেবো। কারণ, আমাদেরও একটা দায় আছে। আমাদের দিক থেকে তাগিদ আছে।’

জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে আখতার আহমেদ সরাসরি কোনও জবাব দেননি। তিনি বলেন,‘প্রতীকের বিষয়টি আমরা পরে জানাবো।’

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অগ্রগতি কতদূর জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘সবকিছু ১০০ শতাংশ করা সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট, কিছু বিষয় আগেই কমপ্লিট করেছি, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।’

কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার, নির্বাচনকালীন সময়ের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪