রিপোর্টার্স২৪ ডেস্ক : এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে—এমন নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা নিজেদের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রাখবেন, এবং অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার ব্যবস্থার মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন।
সময়সীমা শেষ হলে, কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে গ্রাহকরা ১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ ৪ অঙ্ক পাঠিয়ে তথ্য জানতে পারবেন। বিটিআরসি সতর্ক করেছে, যারা নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হবেন, তাদের সিম দৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম