| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’:দূষিত চতুর্থ স্থানে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৪:৪০:৩১:পূর্বাহ্ন  |  ১৩৩৩৬১৫ বার পঠিত
ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’:দূষিত চতুর্থ স্থানে
ছবির ক্যাপশন: ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’:দূষিত চতুর্থ স্থানে

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানী ঢাকার বায়ুমান আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা বর্তমানে চতুর্থ স্থানে, যা নাগরিকদের জন্য সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায়, ঢাকার বাতাসের দূষণ স্কোর ১৫৭।

এদিকে, একই সময়ে ৩০০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ২১৩ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর কলকাতা এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ১৫৩।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪