রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল আবার শুরু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, সকাল ১১টায় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে চালু করা হবে। কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এর আগে, রোববার সন্ধ্যা ৭:১৫ মিনিটে মতিঝিল–শাহবাগ রুটে মেট্রো চলাচল শুরু হলেও শাহবাগ–আগারগাঁও রুটে চলাচল বন্ধ ছিল। সোমবার বিকাল ২:৫৮ মিনিটে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়।
উল্লেখ্য, রোববার দুপুর ১২:৩০ মিনিটে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় চলাচল বন্ধ করা হয়েছিল। এতে পথচারী আজাদ নিহত হন এবং আরও দুইজন আহত হন।
রিপোর্টার্স২৪/ঝুম