| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী নির্বাচনে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে হতে পারে ভোট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৭:৫২:৩০:পূর্বাহ্ন  |  ১৩৪১৭১০ বার পঠিত
আগামী নির্বাচনে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে হতে পারে ভোট
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি।

সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ।

তিনি জানান,  দেশের ৬৪ জেলার ৩০০টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য কক্ষ রয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

সচিব আরও জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার ভোট দেবেন। এটি ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে বিবেচনা করা হয়েছে, প্রয়োজনে পরবর্তীতে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ সংসদ নির্বাচনের ৪২ হাজার ১৪৮টির তুলনায় কিছুটা বেশি।

তবে আসন্ন নির্বাচনে মোট ভোটকক্ষের সংখ্যা কমেছে। এবার ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, যেখানে গত নির্বাচনে ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। অর্থাৎ, ভোটকেন্দ্র বাড়লেও ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪