| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৮:৪৭:৩২:পূর্বাহ্ন  |  ১৩৭৫৬৪১ বার পঠিত
দেশের সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট

রিপোর্টার্স২৪ ডেস্ক : মেট্রোরেলসহ দেশের সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না, তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। এতে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। 

চলতি সপ্তাহে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদের মৃত্যু হয়। 

এর আগে খামারবাড়িতেও মেট্রোরেলের অন্য একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। তবে সেখানে মানুষের উপস্থিতি না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রিপোর্টার্স২৪/আরকে 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪