রিপোর্টার্স ২৪ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই, নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
সোমবার(২৭ অক্টোবর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি জানিয়ে ইসিসচিব বলেন, নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে।
রিপোর্টার্স২৪/এসসি