| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানি নারীকে নির্যাতন, উদ্ধার করল ঢাকার পুলিশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১৫:১৩:৪৮:অপরাহ্ন  |  ১৩৬২৮৩১ বার পঠিত
পাকিস্তানি নারীকে নির্যাতন, উদ্ধার করল ঢাকার পুলিশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকায় বসবাস করা এক পাকিস্তানি নারী ৯৯৯-এ কল করে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেছেন।

২৫ বছর বয়সী ওই নারীর অভিযোগ, তার স্বামী নোবেল আহমেদ (২৭) এবং শাশুড়ি তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করেন এবং তাকে এক রুমে বন্দি করে রাখেন। তিনি অনেকটা বন্দি জীবন-যাপন করছেন। এছাড়া, তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সোমবার (২৭ অক্টোবর) ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

৯৯৯-এ ওই নারীর কল পেয়ে ইংরেজি ডেস্কের কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান এবং প্লাবন দেব দ্রুত দারুসসালাম থানায় বিষয়টি জানিয়ে সহায়তা চান। ভুক্তভোগী নারী তার সঠিক অবস্থান জানাতে না পারলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিত করে দারুসসালাম থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

৯৯৯ এর ডিসপ্যাচার এসআই বিরেন চন্দ্র দাশের তত্ত্বাবধানে পুলিশ দ্রুত কার্যক্রম চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। উদ্ধার হওয়া নারীর কাছ থেকে জানা যায়, তার তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান।

পুলিশের তৎপরতায় ভুক্তভোগী নারীর স্বামী ও তার পরিবারের অন্য সদস্যরা থানায় উপস্থিত হয়ে তার পাসপোর্ট ফেরত দেন এবং অঙ্গীকার করেন, আগামী ১০ দিনের মধ্যে শিশুটির পাসপোর্ট তৈরি করে তাদের পাকিস্তানে পাঠানো হবে। এরপর, ওই নারীর ননদ তাকে নিজের জিম্মায় নেন এবং লিখিত অভিযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪