| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালবাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ২০:৩০:২২:অপরাহ্ন  |  ১৩১৯৮০৯ বার পঠিত
লালবাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রিপোর্টার্স২৪ ডেস্ক:রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।গ্রেপ্তাররা হলেন- ছাদ রহমান, সেন্টু মিয়া, নাফিজা আক্তার মিম, দেলোয়ার হোসেন কালু (২৮), মো. রুবেল (২৯), মো. রুবেল শেখ (২৩), মাসুদ (২৬), মো. হৃদয় (২৫), রনি (৩৪), আব্দুল আলিম (১৯), মো. রাহাত (১৯), হারুন অর রশিদ (৪০) ও মো. আজাদ ইসলাম (২০)।

ডিসি তালেবুর রহমান জানান, গত রোববার (২৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তারি পরোয়ানায় ও ১০ জনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিন পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপর ১০ জনকে অপরাধ আমলে গ্রহণ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা বরাবরে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪