| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে ৩ অস্ত্রধারীসহ ১৩ জন আনসার : স্বরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৬:১৮:১৬:পূর্বাহ্ন  |  ১৩২০৪৩৩ বার পঠিত
প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে ৩ অস্ত্রধারীসহ ১৩ জন আনসার : স্বরাষ্ট্র
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিনজন অস্ত্রধারীসহ মোট ১৩ জন সদস্য মোতায়েন থাকবে। এছাড়া আরও একজন অস্ত্রধারী সদস্য নিয়োজিত থাকবেন প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায়।

রাজধানীর খিলগাঁওয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে ক্রয়করা ৩১টি যানবাহনের হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,‘নির্বাচনে এবারে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রধারী একজন আনসার সদস্য মোতায়েন থাকবে। আনসার সদস্যরা মোট নয়দিন দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে। এটি নিঃসন্দেহে ট্রাস্টি বোর্ডের দূরদর্শী পরিকল্পনার ফসল, যা বাহিনীর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।’

অস্ত্র উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, উদ্ধার কার্যক্রম তত বৃদ্ধি পাচ্ছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪