| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ বিচারপতির কাছে জামিন দেওয়ার ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৬:৪৯:২০:পূর্বাহ্ন  |  ১৩৬২৬০৩ বার পঠিত
৩ বিচারপতির কাছে জামিন দেওয়ার ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক:  প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. জাকির হোসেনের কাছে ব্যাখ্যা চেয়েছেন।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন মঙ্গলবার (২৮অক্টোবর) গণমাধ্যমকে তথ‍্যটি নিশ্চিত করেছেন।

গত ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনায় সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে ৮০০ মামলায় জামিন দিয়েছেন, একটি বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কীভাবে সম্ভব তা নিয়ে আলোচনায় প্রশ্ন ওঠে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে  এই আলোচনা হয়। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪