| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৮:৫২:১৪:পূর্বাহ্ন  |  ১৩২০৬৫০ বার পঠিত
অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এ রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া ।

রায়ে বলা হয়েছে, ‘অভিযুক্ত ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (ক) ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হযেছে এবং তার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেই অনুযাযী দোষী সাব্যস্ত করার পরোয়ানা জারি করা হচ্ছে। এই মামলার সঙ্গে সম্পর্কিত তার আত্মসমর্পণ বা গ্রেপ্তারের তারিখ থেকে তার সাজা শুরু হবে।’

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে  বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

পরদিন ৭ অক্টোবর র‌্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অস্ত্র মামলায় অভিযোগ পত্র জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।

ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া চলতি বছরের ১৬ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪