রিপোর্টার্স ২৪ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আমরা আমাদের আইনি দিক পালন করেছি এবং আদালতের নির্দেশেই আমরা ফেরত চেয়েছি।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের সাংবাদিকরা ভারত গিয়েছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব যখন আপনাদের বলেছিলেন তারা অন্তর্ভুক্তিমূলক,স্বচ্ছ ইত্যাদি নির্বাচন চান। আপনাদের মুখে তারা একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন, আপনারা কেউ করেননি। আপনাদের মুখে প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল যে-এই কথা গত ১৫ বছর বলেননি কেন! আগের নির্বাচন কি এই ফর্মুলায় সঠিক ছিল? আপনারা কেউ এই প্রশ্নটি তুলেন নাই।’
তিনি আরও বলেন, ‘আমি বরং অবাক হয়েছি যে, আপনাদের মধ্যে অনেক সিনিয়র পুরনো সাংবাদিক ছিলেন, কিন্তু কেউ এই প্রশ্নটি তুলেননি। যেহেতু উনি (ভারতের পররাষ্ট্র সচিব) সুযোগ দিয়েছেন।’
ঢাকায় নতুন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী প্রসঙ্গে তিনি বলেন, ‘সমস্যার সৃষ্টি হয় বা বিতর্ক তৈরি হয় এমন কেউ এখানে আসবে না।’
রিপোর্টার্স২৪/এসসি