| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপারিশগুলো অধ্যাদেশ অনুযায়ী বাস্তবায়নের জন্য আলাদা করা হয়েছে: আলী রীয়াজ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৯:১৬:২৮:পূর্বাহ্ন  |  ১৩২৩৫৩৭ বার পঠিত
সুপারিশগুলো অধ্যাদেশ অনুযায়ী বাস্তবায়নের জন্য আলাদা করা হয়েছে: আলী রীয়াজ
ছবির ক্যাপশন: আলী রীয়াজ

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই দিকনির্দেশনা ও সুপারিশ আমরা তৈরি করেছি। কোন বিষয়গুলো অধ্যাদেশের মাধ্যমে, আর কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব—তা স্পষ্টভাবে পৃথক করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক রীয়াজ জানান, কিছুক্ষণ আগে জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশমালা প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আজকের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে, যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।”

তিনি আরও বলেন, ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বসে সুপারিশগুলো আলোচনা করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত ও কমিশনের সদস্যদের অভিজ্ঞতা মিলিয়ে সুপারিশগুলো করা হয়। সুপারিশমালায় সংবিধান সংক্রান্ত ৪৮টি পরামর্শ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪