| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১১:৫১:১৫:পূর্বাহ্ন  |  ১৩৬৪৭১৭ বার পঠিত
রাজধানীতে সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা অপর আসামিরা হলেন—মো. রুবেল, মো. খোকন, মো. সাগর, মো. শান্ত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে রুবেল, খোকন, সাগর ও শান্তকে গ্রেপ্তার করে।

এরপর আজ সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে ডিবি-গুলশান বিভাগের একটি দল সবুজবাগের বাসাবো এলাকা থেকে সাবেক ভারপ্রাপ্ত মেয়র ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে মিছিল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা করতেন।

এছাড়া তারা ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানারেও মিছিলে অংশ নিতেন বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির উপ-কমিশনার।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪