| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষাবৃত্তি নিয়ে রাশিয়া যাচ্ছেন ৯৫ শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১৭:২২:৪৫:অপরাহ্ন  |  ১৫২১০৫৯ বার পঠিত
শিক্ষাবৃত্তি নিয়ে রাশিয়া যাচ্ছেন ৯৫ শিক্ষার্থী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ রাশিয়ান হাউসে মঙ্গলবার (২৮ অক্টোবর) এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে রাশিয়ান ফেডারেশন সরকারের বৃত্তির আওতায় বাংলাদেশী শিক্ষার্থীদের রুশ ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর করা হয়েছে। ভিসা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রায় ৯৫ জন মেধাবী শিক্ষার্থী। 

অনুষ্ঠানে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনই শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং রাশিয়ায় তাদের শিক্ষাজীবনের সফলতা কামনা করেন। 

তিনি তার বক্তব্যে বলেন, ‘তারা নিশ্চিত যে শিক্ষার্থীরা উচ্চমানের দক্ষতা অর্জন করে বাংলাদেশে ফিরে এসে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

শিক্ষার্থীরা বিনামূল্যে রাশিয়ায় উচ্চমানের শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, পড়াশোনা শেষে তাঁরা নিজ দেশে ফিরে এসে জাতীয় উন্নয়নে অংশ নিতে আগ্রহী। রাশিয়ায় শিক্ষার্থীদের যাত্রা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩’শ জন উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪