| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি খাতে বাংলাদেশের পাশে জার্মানি:‘স্মার্ট গ্রিড’প্রকল্পে আলোচনা চলছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ০৬:৫৫:৫১:পূর্বাহ্ন  |  ১৩৩৬৬৭৭ বার পঠিত
জ্বালানি খাতে বাংলাদেশের পাশে জার্মানি:‘স্মার্ট গ্রিড’প্রকল্পে আলোচনা চলছে
ছবির ক্যাপশন: জ্বালানি খাতে বাংলাদেশের পাশে জার্মানি:‘স্মার্ট গ্রিড’প্রকল্পে আলোচনা চলছে

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে ঢাকার জটলিত রাস্তায় মুখোমুখি হয়েছেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইওহান সাটফ। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভীষণ ব্যস্ত শহর! অবিশ্বাস্য যানজট, তবুও আশ্চর্যের বিষয় সবকিছুই চলছে।

তবে ট্রাফিককে পাশ কাটিয়ে, তিনি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। রাজনীতিতে এসেছি আমার পাঁচ সন্তানের ভবিষ্যতের জন্য। বাংলাদেশের প্রতিটি মা-বাবার স্বপ্নও তো একই—সন্তানের ভালো ভবিষ্যৎ গড়া।

জ্বালানি খাতে সহায়তা প্রসঙ্গে তিনি জানান, ‘স্মার্ট গ্রিড’ প্রকল্প নিয়ে আলোচনা চলছে, যা বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় গ্রিডে বড় পরিসরে যুক্ত করা সহজ হবে। এছাড়া, দক্ষতা বৃদ্ধির উদ্যোগ এবং সৌর ছাদ প্রকল্পেও সহায়তা করছে জার্মানি।

নিজেকে জ্বালানি খাতের মুখপাত্র হিসেবে অভিজ্ঞতা প্রকাশ করে ইওহান সাটফ বলেন, এই বিষয় আমার জন্য ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের এই যাত্রায় জার্মানি শুধু উন্নয়ন নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও বাংলাদেশের শক্তিশালী অংশীদার হিসেবে পাশে থাকবে।

উপমন্ত্রী আরও জানান, আমরা চাই এই রূপান্তর মসৃণভাবে সম্পন্ন হোক, তাই প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা ও সহায়তা অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪