| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ০৯:০৩:৩৮:পূর্বাহ্ন  |  ১৩১৮৪৮৭ বার পঠিত
নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটিতে  নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

আলোচনার বিস্তারিত জানাতে বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার প্রধানের দপ্তর।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এছাড়া প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্থানীয় সরকার বিভাগ, তথ্য ও সম্প্রচার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবরাও  উপস্থিত ছিলেন।

এই সমন্বয় সভায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪