| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগারগাঁও–কারওয়ান বাজার অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১৭:২৭:১৩:অপরাহ্ন  |  ১৩৪৬১৬০ বার পঠিত
আগারগাঁও–কারওয়ান বাজার অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক:রাজধানীতে মেট্রোরেলের আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টা থেকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত রয়েছে।মেট্রোরেলের এমআরটি-৬-এর উপ-পরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, বিয়ারিং প্যাড পড়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হচ্ছে। তাই আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।

গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামের এক পথচারী মারা যান। তাৎক্ষণিক মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকালে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়। 

বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট স্টেশন এলাকায় তিন দিন ধরে ট্রেনের গতি কমিয়ে চালানো হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪