| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতের সাময়িক বন্ধের পর স্বাভাবিকভাবে চলছে ঢাকার মেট্রোরেল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৪:১২:০৭:পূর্বাহ্ন  |  ১৩৪০৯২৯ বার পঠিত
রাতের সাময়িক বন্ধের পর স্বাভাবিকভাবে চলছে ঢাকার মেট্রোরেল
ছবির ক্যাপশন: রাতের সাময়িক বন্ধের পর স্বাভাবিকভাবে চলছে ঢাকার মেট্রোরেল

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর মানুষ এখন স্বস্তিতে। বুধবার রাতের সাময়িক বন্ধের পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে মেট্রোরেল পুনরায় নিয়মমাফিক চলতে শুরু করেছে। আগারগাঁও থেকে শাহবাগ অংশে কিছুক্ষণ বন্ধ থাকার পেছনে নিরাপত্তা ব্যবস্থা ও ফার্মগেটের বিয়ারিং প্যাডের কম্পন ছিল। মেট্রোরেল যাত্রীদের স্বাভাবিক যাত্রা নিশ্চিত করতে রাতেই মেরামতের কাজ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

এজন্য নিরাপত্তার স্বার্থে বুধবার রাত সোয়া নয়টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল। পরে রাতেই ডিএমটিসিএল কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে মেরামত কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান।

বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রোরেল চালু করা হয় সোমবার বেলা ১১টার দিকে। তারপরও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে তিন দিন ধরে ধীরগতিতে চলাচল করেছে মেট্রোরেল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪